ঈদের ছুটিতে ঢাকা, নারায়নগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ শাহজাদপুরে
০৪ মে, ২০২৬ ০৩:৪২ পূর্বাহ্ন

  

ঈদের ছুটিতে ঢাকা, নারায়নগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ শাহজাদপুরে

দিলীপ গৌর
২৩-০৫-২০২০ ০৫:৩১ অপরাহ্ন
ঈদের ছুটিতে ঢাকা, নারায়নগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ শাহজাদপুরে
শাহজাদপুর প্রতিনিধি ঃ ঈদের ছুটিতে ঢাকা, নারায়নগঞ্জসহ দেশে বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ শাহজাদপুরে প্রবেশ করেছে। সেই সাথে মার্কেট গুলোতেও প্রচন্ড ভীড় লক্ষ করা গেছে। সরজমিন আজ শনিবার মার্কেট ঘুরে দেখা গেছে, টানা কদিনে ঈদের ছুটিতে চাকুরী, ব্যবসায়ীরা, ছাত্র, শিক্ষকসহ শাহজাদপুরের বাইরে থেকে এসে শাহজাদপুরে প্রবেশ করেছে। সেই সাথে তারা প্রিয়জনদের সাথে নিয়ে মার্কেট করতে দেখা গেছে। একদিকে দেশে করোনার রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে শাহজাদপুর অনেকটা ঝুঁকির মুখে পড়েছে। তার ইচ্ছা মত চলাফেরা করছে। এসব চাকুরীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে নদী পথে ও প্রাইভেটকার মাইক্রো যোগে রাতের আঁধারে শাহজাদপুরে ঢুকছেন। ঈদ আর মাত্র একদিন বাকী শপিংমল দোকানগুলোতে ঈদের জামা-কাপড় কেনার জন্য উপচে পড়া ভীড় থাকলেও ক্রেতা ও দাকানীরা কোনো নিয়ম-নীতি মানছে না। ক্রেতা ও দোকানদারদের মাঝে কোনো সামাজিক দূরত্ব মানছে না। এর কারণে শাহজাদপুরের মানুষ অনেকটা ঝুঁকির মুখে পড়েছে। শাহজাদপুরে লকডাউন থাকলেও সে নিয়মও কেউ মানছে না। এদিকে বিষয়টি প্রসাশনের আশুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

দিলীপ গৌর ২৩-০৫-২০২০ ০৫:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 313 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com