শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৩-০৫-২০২০ ০৭:১২ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রাজু (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্র ওই গ্রামের আব্দুল হান্নানের ছেলে ও মাকরশোন জহির উদ্দিন বিজ্ঞান কারিগরি স্কুল এন্ড কলেজের এইচ এস সি ১ম বর্ষের ছাত্র।
এ ব্যাপারে উপজেলার সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বাকী জানান, নিহত কলেজ ছাত্র ও তার বন্ধু তুহিনের সাথে মইজাল নিয়ে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ভদ্রাবতী খালে মাছ ধরতে যায়। এ সময় খালে পানির জোয়ারে কোমরে মাছ ধরার মইজালের দড়ি বেধে জাল টানার সময় খালের স্রোতের টানে ডুবে যায়। পরে তার বন্ধুরা অপরপ্রান্তের জালের দড়ি ধরে টেনে উপরে নিয়ে আসলে তাকে মৃত্যু অবস্থায় পাওয়া যায়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com