মুজিবপাড়া দুস্থ কল্যাণ সংস্থার ত্রাণ পেলেন একশ পরিবার
২৭ এপ্রিল, ২০২৬ ০৭:৩৮ পূর্বাহ্ন

  

মুজিবপাড়া দুস্থ কল্যাণ সংস্থার ত্রাণ পেলেন একশ পরিবার

আব্দুল জলিল
২৩-০৫-২০২০ ০৫:১০ অপরাহ্ন
মুজিবপাড়া দুস্থ কল্যাণ সংস্থার ত্রাণ পেলেন একশ পরিবার
স্টাফ রিপোর্টারঃ মানুষের প্রেয়োজনে মানুষ- প্রতিপাদ্যে কাজিপুরের স্বেচ্ছাসেবী সংগঠন মুজিবপাড়া দুস্থ কলাণ সংস্থা তিনটি ইউনিয়নের একশ পরিবারকে দিয়েছে ঈদ উপহার। শনিবার দুপুরে উপজেলার তেকানি, নাটুয়ারপাড়া ও শুভগাছা ইউনিয়নের করোনায় ঘরে থাকা দুস্থ অসহায়দের মাঝে এই ঈদ উপহার তুলে দেয়া হয়েছে। তেকানি ও নাটুয়ারপাড়ায় সোহেল রানা ও কবির মাহমুদ এবং শুভগাছায় সংগঠনের কার্যালয় থেকে সভাপতি শাহ আলম এই সহায়তা সামগ্রী বিতরণ করেন। এসময় মুঠোফোনে সংগঠনটির সভাপতি শুভগাছার রাজু জানান, ‘ করোনার প্রাদুর্ভাবে ঘরে থাকা খেটে খাওয়া মানুষদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগী করে নিতেই আমাদের এই প্রচেষ্ঠা’ করোনাকাল পর্যন্ত ধারাবাহিকভাবে এই সহায়তা দান অব্যাহত থাকবে বলে তিনি জানান। উল্লেখ্য মুজিবপাড়া দুস্থ কল্যাণ সংস্থা কাজিপুরের যেকোন বিপদে সাধারণ মানুষের পাশে থেকে সহায়তা করে যাচ্ছে।

আব্দুল জলিল ২৩-০৫-২০২০ ০৫:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 724 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com