কাজিপুরে আমিনা মনসুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ সামগ্রি বিতরণ
২৭ এপ্রিল, ২০২৬ ০৭:৩৩ পূর্বাহ্ন

  

কাজিপুরে আমিনা মনসুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ সামগ্রি বিতরণ

আব্দুল জলিল
২৩-০৫-২০২০ ০৪:৪১ অপরাহ্ন
কাজিপুরে আমিনা মনসুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ সামগ্রি বিতরণ
কাজিপুর প্রতিনিধিঃ কাজিপুরে আমিনা মনসুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার রৌহাবাড়ি অবস্থিত প্রতিষ্ঠানের কার্যালয় থেকে উপহার সামগ্রি বিতরণ কাজের উদ্বোধন করেন সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান আলি খাঁন। ওই সময় তিনি বলেন, "সমাজের বোঝা হিসেবে বিবেচিত প্রতিবন্ধী শিশুদের শিক্ষার আলোয় নিয়ে আসার পাশাপাশি তাদের সামাজিক ভাবে আমরা সহায়তা করে যাচ্ছি। এরই অংশ হিসেবে পবিত্র ঈদ -উল -ফিতরের আনন্দ প্রতিবন্ধী শিশুদের সাথে ভাগাভাগি করে নিতে ২ শ জনের হাতে ঈদ উপহার তুলে দিলাম ।" এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্যামলি খাতুনসহ শিক্ষক কর্মচারি বৃন্দ।

আব্দুল জলিল ২৩-০৫-২০২০ ০৪:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 442 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com