কাজিপুরে ঈদ উপহার পেলেন তিনশ প্রতিবন্ধী শিক্ষার্থী
২৭ এপ্রিল, ২০২৬ ০৭:৩৮ পূর্বাহ্ন

  

কাজিপুরে ঈদ উপহার পেলেন তিনশ প্রতিবন্ধী শিক্ষার্থী

আব্দুল জলিল
২৩-০৫-২০২০ ০৪:৩৮ অপরাহ্ন
কাজিপুরে ঈদ উপহার পেলেন তিনশ প্রতিবন্ধী শিক্ষার্থী
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে মোহাম্মদ নাসিম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ৩ শ শিক্ষার্থী পেল ঈদ উপহার। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সোনামুখী ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল ইসলাম বাবু নিজ অর্থায়নে ঈদ উপহার সামগ্রি প্রদান করা হয়। শনিবার বেলা এগারটায় বিতরণ কাজের উদ্বোধন করেন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় তিনি বলেন, "বাবু মেম্বর তিনশ প্রতিবন্ধী শিশুকে ঈদ উপহার দিয়েছেন এজন্য তাঁকে ধন্যবাদ জানাই। দেশের ক্রান্তিকালে বাবুর মতো সামর্থ্যবানদের দুস্থের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সভাপতি ফরিদুল ইসলাম বাবু, সহ- সভাপতি বঙ্গবন্ধু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুল মান্নান, প্রধান শিক্ষক জহুরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

আব্দুল জলিল ২৩-০৫-২০২০ ০৪:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 540 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com