করোনায় আক্রান্ত রোগীর বাড়িতে ইউএনও'র উপহার সামগ্রী
২৭ এপ্রিল, ২০২৬ ০৯:০৫ পূর্বাহ্ন

  

করোনায় আক্রান্ত রোগীর বাড়িতে ইউএনও'র উপহার সামগ্রী

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২২-০৫-২০২০ ১০:০০ অপরাহ্ন
করোনায় আক্রান্ত রোগীর বাড়িতে ইউএনও'র উপহার সামগ্রী
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ধুলদিয়া গ্রামের করোনায় আক্রান্ত রোগী হাফিজুর রহমান (৩৩) বাড়িতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপহার সামগ্রী পাঠালেন উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান। শুক্রবার (২২ মে) বিকালে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ধুলদিয়ার গ্রামে হাফিজুর রহমান বাড়িতে ঈদ উপহার সামগ্রী নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান এর পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমতুল্লাহ। জানা যায়, উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ধুলদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হাফিজুর রহমান গত ১০ মে করোনা রিপোর্ট পজেটিভ আসলে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ থেকে তাদের বাড়ী লকডাউন করা হয়। এছাড়া তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হাফিজুর রহমানের বাড়িতে পৌঁছে দেয়া হয়। বর্তমানে হাফিজুর সুস্থ এবং ভালো আছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২২-০৫-২০২০ ১০:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 586 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com