কর্মহীনদের মাঝে বেলকুচি উপজেলা পরিষদের উপহার সামগ্রী বিতরণ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২২-০৫-২০২০ ০৮:২১ অপরাহ্ন
|
|
কর্মহীনদের মাঝে বেলকুচি উপজেলা পরিষদের উপহার সামগ্রী বিতরণ
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের উন্নয়ন খাতের অর্থে ৩০৬ জন করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকালে বেলকুচি উপজেলা পরিষদ চত্ত্বর মাঠে উপজেলা পরিষদের উন্নয়ন খাতের স্থানিয় সরকারের অর্থয়নে করোনা সংকটে সদর ও দৌলতপুর ইউনিয়নের ৩০৬ জন কর্মহীন অসহায় মানুষের মাঝে ১০ কেজি চাল, ঢাল, আলুসহ খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান, প্রকৌশলী রইসুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা সোলায়মান হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, ইউপি মেম্বারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২২-০৫-২০২০ ০৮:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 534 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ