“ জীবনের আলো সিরাজগঞ্জ” সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতারণ নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় “জীবনের আলো সিরাজগঞ্জ” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে করোনা ভাইরাস (কোভিট-১৯) এর মধ্যে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবারের ন্যায়ে এবারও অসহায় হতদরিদ্র হয়ে পড়া পরিবারে মাঝে ঈদ সামগ্রী দিলেন সেচ্ছাসেবী সংগঠনটি ।
আর মাত্র কয়েক দিন পরেই ঈদ । কিন্তু অন্য বছরের ন্যায় এ বছর ঈদের আমেজ নেই। চার দিকে আশঙ্কা। করোনার কারণে কর্মহীন হয়ে মানবেতর হতদরিদ্র জীবনযাপন করছে অনেক পরিবার।
(২২ মে) সকালে হতদরিদ্রে জীবনযাপন করছে এমন পরিবাররের মাঝে “জীবনের আলো সিরাজগঞ্জ” সেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নিরাপত্তা দূরত্ব বজায় রেখে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে লাচ্ছা, সেমাই, মিশ্রী, গুঁড়া দুধ, কিচমিচ ইত্যাদি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: মোমিনুল ইসলাম মমিন , সহ সাধারণ সম্পাদক জুয়েল আল হাসান, সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম রনি, যুগ্ন সাধারণ সম্পাদক মো: ইয়ামিন তালুকদার রনি এবং প্রচার সম্পাদক সেলিম রেজা , মো: হাবিবুর রহমান, মাসুদ রানা শান্ত,নাজিম ইসলাম,সবুজ প্রমুখ।