শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২২-০৫-২০২০ ০৬:০৩ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে প্রধান মন্ত্রীর দেওয়া মসজিদের জন্য অনুদানের ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সুত্রে জানা যায়, মহামারী করোনা ভাইরাসের প্রভাবে মসজিদ গুলোতে মুসুল্লী কম হওয়ার ফলে মসজিদের আয় ও ব্যক্তি অনুদান কমে যাওয়ায় ইমাম মুয়াজ্জিনের সম্মানী ও আনুসাঙ্গিক ব্যয় নির্বাহের জন্য পবিত্র ইদুল ফিতরের উপহার হিসেবে প্রধান মন্ত্রী দেশের প্রতিটি মসজিদে ৫ হাজার টাকা করে অনুদান ঘোষনা করেন।
শুক্রবার (২২ মে) বিকেলে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ হল রুমে সামাজিক দুরত্ব বজায় রেখে মসজিদ কমিটির সভাপতি ও ইমামদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান। সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ রহমতুল্লাহ। উল্লেখ, উপজেলার ১ টি পৌরসভা ও ৬ টি ইউনিয়নের ৪৪৭টি জামে মসজিদে ওই অনুদানের চেক বিতরণ করা হবে। প্রথম অবস্থায় ১০ টি মসজিদে ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com