তাড়াশে প্রতিবন্ধী-কর্মহীনদের মাঝে আইনজীবী ও চিকিৎসক দম্পত্তির ঈদ সামগ্রী বিতরণ
২৭ এপ্রিল, ২০২৬ ১২:২৫ অপরাহ্ন

  

তাড়াশে প্রতিবন্ধী-কর্মহীনদের মাঝে আইনজীবী ও চিকিৎসক দম্পত্তির ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২২-০৫-২০২০ ০৭:৪৫ পূর্বাহ্ন
তাড়াশে প্রতিবন্ধী-কর্মহীনদের মাঝে আইনজীবী ও চিকিৎসক দম্পত্তির ঈদ সামগ্রী বিতরণ

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী ও কর্মহীন শ্রমজীবীদের মাঝে আইনজীবী ও চিকিৎসক দম্পত্তি ঈদ সামগ্রী বিতরণ করেছেন। 
শুক্রবার সকালে উপজেলার তালম ইউনিয়নের কুন্দাশন গ্রামে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মো. শাহানশাহ তালুকদার  ও সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা: নূরে জান্নাত সপ্না দম্পত্তি ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, চিনি, তেল, সেমাই, লাচ্ছা, গুড়া দুধ, লবন ও সাবান। 

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মো. শাহানশাহ তালুকদার বলেন, যাদের সামর্থ আছে ঈদে তারা আনন্দ করে। কিন্তু আমাদের সমাজের অনেক গরিব-অসহায়, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষ টাকার অভাবে ঈদে করতে পারে না। তাই আমাদের ব্যাক্তিগত অর্থে গরিব-অসহায়, প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। যেন তারা ঈদের দিন ভালভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।

এ আইনজীবী ও চিকিৎসক দম্পত্তি তাদের একমাত্র ছেলে আজওয়াদ তাসনিমুল আহনাফ শ্রেষ্ঠ জন্য দোয়া চেয়েছেন। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২২-০৫-২০২০ ০৭:৪৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 961 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com