বেলকুচির বড়ধুল ইউনিয়নে কর্মহীন মানুষের পাশে হাফিজুর রহমান হাফিজ
২৭ এপ্রিল, ২০২৬ ০২:০১ অপরাহ্ন

  

বেলকুচির বড়ধুল ইউনিয়নে কর্মহীন মানুষের পাশে হাফিজুর রহমান হাফিজ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২২-০৫-২০২০ ০৪:৪২ অপরাহ্ন
বেলকুচির বড়ধুল ইউনিয়নে কর্মহীন মানুষের পাশে হাফিজুর রহমান হাফিজ

 জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচির বড়ধুল ইউনিয়নে করোনা সংকটে নিজস্ব অর্থায়নে অসহায় ১০০ শত কর্মহীন মানুষের মাঝে বড়ধুল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) বিকালে বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের হাফিজের নিজ বাসভবন থেকে পরিবার দেখে ৩শ' থেকে ২ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় হাফিজুর রহমান হাফিজ এই প্রতিবেদককে জানান, আমার বাবা বড়ধুল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল সরকারের আদর্শকে স্মরণ করে এবং সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসের নির্দেশনায় করোনায় বিশ্ব ব্যাপী সংকটময় পরিস্থিতিতে মানুষের কর্ম বন্ধ হয়ে অসহায় মানবেতর জীবন যাপন করছে। সমাজে যারা বিত্তবান মানুষ আছেন, তারা যদি অসহায় কর্মহীন মানুষের পাশে দাড়ায় তাহলে এই সংকটে কিছুটা হলেও কষ্ট হ্রাস পাবে বলে আমি মনে করি। আমি ক্ষুদ্র একজন আওয়ামীলীগের কর্মী হিসেবে আমার সাধ্য অনুযায়ী গরীব অসহায় মানুষের পাশে নগদ অর্থদিয়ে সহায়তা করছি এবং যে কোন দূর্যোগে এ ধরনের সহায়তা অব্যহত থাকবে। বিতরণকালে অত্র বড়ধুল ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২২-০৫-২০২০ ০৪:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 953 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com