শিরোনামঃ
আব্দুল জলিল ২২-০৫-২০২০ ০৪:১৫ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ শুক্রবার সকালে কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের ৫০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে দশ কেজি করে চাল এবং মোহাম্মদ নাসিম এমপি মহোদয়ের নিজ অর্থায়নে এক কেজি চিনি ও এক প্যাকেট সেমাই বিতরণ করা হয়।
বিতরণ কাজের উদ্বোধন করেন চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান মুকুল।
এসময় ৯ টি ওয়ার্ডের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে তারা নিজ নিজ ওয়ার্ডের উপহারগুলো ভ্যানযোগে নিয়ে দুস্থদের বাড়ি বাড়ি পৌঁছে দেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com