ঈদ উপহার পেলেন ফুলজোড় চরের হতদরিদ্ররা
২৭ এপ্রিল, ২০২৬ ১২:২৫ অপরাহ্ন

  

ঈদ উপহার পেলেন ফুলজোড় চরের হতদরিদ্ররা

আব্দুল জলিল
২২-০৫-২০২০ ০৩:৩০ অপরাহ্ন
ঈদ উপহার পেলেন ফুলজোড় চরের হতদরিদ্ররা

স্টাফ রিপোর্টারঃ মানুষ মানুষের জন্যে- এই প্রতিপাদ্যে কাজিপুরের ফুলজোড় চরের হতদরিদদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার  বেলা এগারটায় শহিদ ক্যাপটেন এম মনসুর আলী ও আমিনা মনসুর স্মৃতি সংঘের উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠন দুটির প্রতিষ্ঠাতা সভাপতি আল আমিন এর নিজম্ব অর্থায়ণে ৪০ টি  পবিারকে এই সহায়তা প্রদান করা হয়েছে। এসময় আল আমিন বলেন, “ চলমান করোনা ভাইরাসের আগ্রাসী তান্ডবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের দুঃখ দুর্দশার সীমা নেই। পবিত্র ঈদের দিন তারা যেন একমুঠো খেতে পায় এই চিন্তা থেকে তাদেরকে ঈদ সামগ্রী দেয়া হলো। ”
এসময় নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হারুন আর রশিদ,ওয়ার্ড যুবলীগ সভাপতি শাহজাহান আলী, ইউনিয়ন ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সহ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। 

 


আব্দুল জলিল ২২-০৫-২০২০ ০৩:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 466 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com