শিরোনামঃ
দিলীপ গৌর ২২-০৫-২০২০ ০৩:০৯ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখের পিতা, শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি চান্দু শেখ (৭০) বাধ্যক্যজনিত কারণে আজ শুক্রবার ভোরে তার নিজ বাড়ী দ্বারিয়াপুর গ্রামে ইন্তেকাল করেন। (ইন্না ..................রাজিউন)। বিশিষ্ট সমাজসেবক চান্দু শেখের মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। দুপুরে তার নামাজের জানাযা শেষে পৌর এলাকার বিসিক বাস্ট্যান্ড সংলগ্ন ওয়ারেছিয়া কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ৭ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে শ্রমিক নেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সাবেক এম.পি চয়ন ইসলাম, স্পেশাল পিপি এ্যাড. আব্দুল হামিদ লাবলু এবং শাহজাদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com