শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২২-০৫-২০২০ ০৩:৩২ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে রিশান গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহসভাপতি ডিজে শাকিল ৬০০জন গরিব-অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে শাড়ি-লুঙ্গিসহ ঈদ সামগ্রী বিতরণ করেছেন ।
বৃহস্পতিবার ও শুক্রবার সকালে উপজেলার তাড়াশ সদরসহ বিভিন্ন গ্রামের ৬০০জন গরিব-অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন রিশান গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি ডিজে শাকিল । এ সময় রিশান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হুমায়ন কবির লিমন উপস্থিত ছিলেন।
রিশান গ্রুপের চেয়ারম্যান ও তাড়াশ উপজেলা যুবলীগের সহসভাপতি ডিজে শাকিল বলেন, যাদের সামর্থ আছে ঈদে তারা নতুন জামা কাপড় পড়ে আনন্দ করে। কিন্তু আমাদের সমাজের অনেক গরিব-অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ টাকার অভাবে ঈদে নতুন জামা কিনতে ও পড়তে পারে না। তাই আমার ব্যাক্তিগত অর্থে গরিব-অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com