করোনার প্রভাবে শাহজাদপুরে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
২৭ এপ্রিল, ২০২৬ ০১:৫০ অপরাহ্ন

  

করোনার প্রভাবে শাহজাদপুরে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দিলীপ গৌর
২২-০৫-২০২০ ১২:৩৯ অপরাহ্ন
করোনার প্রভাবে শাহজাদপুরে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শাহজাদপুর  প্রতিনিধি: শাহজাদপুরে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়  শুক্রবার (২২ মে) সকালে উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক বিশিষ্ট সমাজসেবক তরু লোদী নিজস্ব অর্থায়নে পৌর এলাকার ৫’শ কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এদিন সকাল সাড়ে ৮ টায় দ্বারিয়াপুর মহল্লার জামে মসজিদ চত্ত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, সেমাই, গুড়ো দুধ ও তেল। এছাড়া একই দিন আওয়ামীলীগ নেতা তরু লোদী পৌর এলাকার বিভিন্ন মসজিদের ৫০ জন ইমাম ও মোয়াজ্জেনদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় আওয়ামীলীগ নেতা আনু লোদী, আসলাম আলী, যুবলীগ আহবায়ক আশিকুল হক দিনার, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম হীরক, শ্রমিকলীগ নেতা আল-মাহমুদ, রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। 


দিলীপ গৌর ২২-০৫-২০২০ ১২:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 527 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com