তাড়াশে আওয়ামীলীগ নেতা মির্জা আকবার আলী মাস্টারের ইন্তেকাল
১৮ জুন, ২০২৬ ০১:৫৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে আওয়ামীলীগ নেতা মির্জা আকবার আলী মাস্টারের ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২২-০৫-২০২০ ০১:২৫ পূর্বাহ্ন
তাড়াশে আওয়ামীলীগ নেতা মির্জা আকবার আলী মাস্টারের ইন্তেকাল

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মির্জা শামসুল ইসলামের বাবা আলহাজ্ব মির্জা আকবার আলী মাস্টার (৮১) শুক্রবার সকাল ৮টায় তাঁর নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ শুক্রবার জুম্মা নামায পর তাড়াশ কেন্দ্রীয় ইদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে। 

তার মৃত্যুতে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, সাবেক সাংসদ গাজী ম.ম আমজাদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার,

তাড়াশ সদর চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা বিএনপির বিএনপির সাবেক  সাধারন সম্পাদক আফসার আলী, যুবদলের সাবেক সভাপতি মুনছুর রহমান বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাশ ও তাড়াশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ গোলাম রাব্বানীসহ  বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। 

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২২-০৫-২০২০ ০১:২৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 449 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com