বেলকুচিতে চাউল বিতরণে অনিয়মের সংবাদ প্রকাশের পর, ডিলারের বিরুদ্ধে নোটিশ জারী
১৫ মে, ২০২৬ ০২:৩৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে চাউল বিতরণে অনিয়মের সংবাদ প্রকাশের পর, ডিলারের বিরুদ্ধে নোটিশ জারী

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২২-০৫-২০২০ ০৭:০০ পূর্বাহ্ন
বেলকুচিতে চাউল বিতরণে অনিয়মের সংবাদ প্রকাশের পর, ডিলারের বিরুদ্ধে নোটিশ জারী
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে ১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়ম, প্রতিবাদকারীকে প্রহার সংবাদটি গত ১৯ মে সিরাজগঞ্জকন্ঠ ডট কম, চ্যানেল এস সহ বিভিন্ন অনলাইন পোর্টালে ও বিভিন্ন দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর স্থানীয় প্রশাসনের দৃষ্টি গোচর হয়। পরে চাউল বিতরণে অনিয়মকারী সেই আব্দুর রশিদ ডিলারকে নোটিশ জারী করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহাদ ইবনে সালাম। এই বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরহাদ ইবনে সালাম বলেন, ডিলার রশিদের অনিয়ম প্রসঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তারই সত্যতা যাচাইয়ের জন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অনুযায়ী ডিলার এবং সুবিধাভোগীকে নোটিশ প্রদান করেছি।(২১মে) বৃহস্পতিবার তার শোনানির তারিখ ছিল। কিন্তু সাময়িক সমস্যা থাকার কারণে তা সম্ভব হয়নি। (২২ মে) শুত্রুবার সকালে এই শোনানি কার্য হবে। শোনানি শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২২-০৫-২০২০ ০৭:০০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 523 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com