বেলকুচির মুকুন্দগাঁতীর কর্মহীন মানুষের পাশে মোন্নাফ মোল্লা
২৭ এপ্রিল, ২০২৬ ০১:৫৫ অপরাহ্ন

  

বেলকুচির মুকুন্দগাঁতীর কর্মহীন মানুষের পাশে মোন্নাফ মোল্লা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২১-০৫-২০২০ ০৮:২৩ অপরাহ্ন
বেলকুচির মুকুন্দগাঁতীর কর্মহীন মানুষের পাশে মোন্নাফ মোল্লা
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ৭নং ওয়ার্ডের করোনা সংকটে মোকাবেলায় নিজস্ব অর্থায়নে অসহায় ১২ শত কর্মহীন মানুষের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী বেলকুচি পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোন্নাফ মোল্লার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকালে বেলকুচি সরকারী কলেজ মাঠে পৌর ৭ নং ওয়ার্ডের ১২ শত কর্মহীন অসহায় মানুষকে চাল, ডাল, লাচ্ছা সেমাই, শাড়ী, লুঙ্গী, তৈল সাবানসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় মোন্নাফ মোল্লা বলেন, করোনা পরিস্থিতিতে মানুষের কর্ম বন্ধ হয়ে অসহায়ত্ত্ব ও মানবেতর জীবন যাপন করছে। সমাজের যারা সচ্ছল মানুষ আছেন, তারা যদি অসহায় মানুষের পাশে দাড়ায় তাহলে এই সংকটে কিছুটা হলেও কষ্ট লাঘব হবে বলে আমি মনে করি। এসময় তার কাছে পৌর কাউন্সিলর প্রার্থীতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে ৭ নং ওয়ার্ডের জনগণ কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য চাচ্ছে। জনগণ চাইলে আমি কাউন্সিলর প্রার্থী হয়ে তাদের পাশে থাকবো। ৭ নং ওয়ার্ডের জনগণের দাবী আমি কাউন্সিলর নির্বাচিত হলে তাদের আশার প্রতিফলন ঘটবে। বিতরণকালে অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-০৫-২০২০ ০৮:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 767 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com