তাড়াশে অটিজম শিশুদের ঈদ সামগ্রী দিলেন চেয়ারম্যান বাবুল শেখ
২৭ এপ্রিল, ২০২৬ ০৩:৪২ অপরাহ্ন

  

তাড়াশে অটিজম শিশুদের ঈদ সামগ্রী দিলেন চেয়ারম্যান বাবুল শেখ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২১-০৫-২০২০ ০৪:৩৬ অপরাহ্ন
তাড়াশে অটিজম শিশুদের ঈদ সামগ্রী দিলেন চেয়ারম্যান বাবুল শেখ

আশরাফুল ইসলাম রনি:
“মানুষ মানুষের জন্য” মানুষ হয়ে অন্যর আপদ-বিপদে পাশে থেকে সহযোগীতার হাত বাড়াবে এমনই প্রতিজ্ঞা নিয়ে দেশের এই দুর্যোগময় সময়ে করোনাকে উপেক্ষা করে সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল শেখ রয়েছেন জনগনের দুয়ারে। 

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে তাড়াশ সদর ইউনিয়নের কাউরাইল গ্রামে নিজ বাসভবনে ৩০জন বুদ্ধি প্রতিবন্ধী, বাক, শারিরীক প্রতিবন্ধী শিশুদেরকে ঈদ সামগ্রী হাতে তুলে দিলেন তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল শেখ । 

চেয়ারম্যান বাবুল শেখ বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে নিদের্শনা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন ক্ষুদ্রকর্মী হিসেবে নিজের সাধ্য অনুযায়ীী মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। করোনার শুরু থেকেই তাড়াশ সদর ইউনিয়নের ভিজিএফ, ভিজিডি কার্ডের সুবিধাভোগীদের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়ে আসছি। যারা নগদ টাকা পান তাদেরকেও গিয়ে বিতরণ করছি। তাছাড়া যখন যার খাদ্য সামগ্রীর প্রয়োজন আমাকে বলছেন তখন আমি ব্যাক্তি উদ্দ্যেগে খাবার পৌছে দিচ্ছি। 

তিনি বলেন, আজকে অনেকেই সেই অসহায় অটিজম শিশুদের খবর নিতে ভুলে গেছে। মানবিক কারণে আমার সাধ্যমতো অটিজম শিশুদের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার হিসেবে সামগ্রী দিয়ে তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি মাত্র।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২১-০৫-২০২০ ০৪:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 417 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com