শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২১-০৫-২০২০ ০৪:২৫ অপরাহ্ন |
এম এ মাজিদঃ সিরাজগঞ্জের তাড়াশে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পরা পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার বিকালে বে-সরকারী সংস্থা সেলফ ডেভেলপমেন্ট ইনসিয়েটিব (এসডিআই) এর সহযোগীতায় সংসদ সদস্য’র তাড়াস্থ বাস ভবনের সামনে ২৬৪ জন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সিরাজগঞ্জ তাড়াশ রায়গঞ্জের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেরা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম, মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল প্রমুখ।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, আদা কেজি রসুন, ২ কেজি সোলা, ১ কেজি লবন, দেড় কেজি চিনি, ১ কেজি খেুজুর ও ২ কেজি মুসুর ডাল।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com