শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২১-০৫-২০২০ ০২:২৩ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: বঙ্গোপসাগরে সৃষ্ট সুপার সাইক্লোন আআম্ফানের প্রভাবে সিরাজগঞ্জের তাড়াশে ঝড়ো বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি আবার ভারি বৃষ্টিপাত হয়েছে। এতে করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বুধবার রাতে ঝড়ো বাতাসের সাথে ভারি বৃষ্টিপাতে কারনে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙ্গে পড়েছে। অপরদিকে বৃষ্টির কারণে ধানকাটা মাড়াই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
জানা যায়, বুধবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয় । যদিও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছিল মঙ্গলবার থেকেই। এদিকে হঠাৎ করে রাতে ভারি বৃষ্টিপাত ও ঝড় হওয়াতে বিপাকে পড়েছেন এলাকার লোকজন। একইভাবে বিভিন্ন গন্তব্যস্থলে যাওয়ার জন্য বাহির হওয়া মানুষজনও বিপাকে পড়েছেন। বৃষ্টিতে ভিজে তাদের যাতায়াত করতে হচ্ছে।
এদিকে, ঝড় ও বাতাসের কারনে অনেক এলাকায় বেশ কিছু গাছপালা ভেঙে গিয়েছে বলে জানান স্থানীয়রা।
কৃষক আব্দুল মজিদ বলেন, এ অঞ্চলে ধান কাটা শেষভাগে হলেও অনেকের ধান শুকানো, খড় শুকানোর কাজে সমস্যা হবে । তাছাড়া ব্রি-২৯ জাতের ধান কাটা অনেকের হয়নি তাদের ঘূর্ণিঝড়ের কারণে ধান কাটতে কয়েকদিন সময় লাগবে।
তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন নাহার লুনা বলেন, ধান কাটা শেষভাগে, এ উপজেলায় ফসলের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, গত কয়েকদিন ধরেই গোটা দেশের ওপর দিয়েই মৃদু তাপদাহ বয়ে যাচ্ছিল। আমফানের প্রভাবে মঙ্গলবার সকাল থেকেই সেই গুমোট অবস্থা কাটতে শুরু করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com