শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২০-০৫-২০২০ ১০:১০ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
বঙ্গোপসাগরে সৃষ্ট সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে সিরাজগঞ্জের তাড়াশে হালকা বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। এতে করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অপরদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ধানকাটা মাড়াই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
বুধবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে। যদিও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে গতকাল থেকেই। এদিকে হঠাৎ করে এমন বৃষ্টিপাত শুরু হওয়ায় বিপাকে পড়েছেন বাজারে ঈদসহ অন্যান্য কেনাকাটা করতে আসা মানুষজন। একইভাবে বিভিন্ন গন্তব্যস্থলে যাওয়ার জন্য বাহির হওয়া মানুষজনও বিপাকে পড়েছেন। বৃষ্টিতে ভিজে তাদের যাতায়াত করতে হচ্ছে।
কৃষক আব্দুল মজিদ বলেন, এ অঞ্চলে ধান কাটা শেষভাগে হলেও অনেকের ধান শুকানো, খড় শুকানোর কাজে সমস্যা হবে । তাছাড়া ব্রি-২৯ জাতের ধান কাটা অনেকের হয়নি তাদের ঘূর্ণিঝড়ের কারণে ধান কাটতে কয়েকদিন সময় লাগবে। তাই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার কারণে মাঠ থেকে ধান কাটা মাড়াই কাজে বিলম্ব হচ্ছে যা দুশ্চিন্তায় ফেলেছে।
এদিকে, গত কয়েকদিন ধরেই গোটা দেশের ওপর দিয়েই মৃদু তাপদাহ বয়ে যাচ্ছিল। আমফানের প্রভাবে মঙ্গলবার সকাল থেকেই সেই গুমোট অবস্থা কাটতে শুরু করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com