বেলকুচিতে অসহায় হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে অর্থ বিতরণ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২০-০৫-২০২০ ০৯:০৯ অপরাহ্ন
|
|
বেলকুচিতে অসহায় হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে অর্থ বিতরণ
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে অসহায় হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে বেলকুচি উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজনে অত্র অফিস থেকে ৫০ জন অসহায় হিজড়া, দিনমজুর ও প্রান্তিক জনগোষ্ঠীর মাজে এক হাজার টাকা করে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসানসহ অত্র অফিসের কর্মচারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২০-০৫-২০২০ ০৯:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 523 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ