শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২০-০৫-২০২০ ০৬:০৮ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
চাঞ্চল্যকর টাঙ্গাইলে চলন্তবাসে ধর্ষন ও হত্যার শিকার কলেজছাত্রী জাকিয়া সুলতানা রুপার পরিবারকে ঈদ উপহার তুলে দিল সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ।
বুধবার বিকালে উপজেলার পৌর এলাকার আসানবাড়ি গ্রামের নিহত রুপার বাড়ি গিয়ে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ তার পরিবারের সাথে সাক্ষাত করেন ও ঈদ উপহার হিসেবে রুপার মায়ের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল সুগন্ধি চাল,সেমাই, লাচ্চা, গুড়াদুধ, তেল,সাবান,চিনি,শাড়ি ও নগদ টাকা।
এ সময় নিহত রুপার পরিবারের পাশে সব সময় থাকবেন ও সহযোগীতার করবেন বলে আশাব্যাক্ত করেন চেয়ারম্যান বাবুল শেখ।
এ সময় নিহত রুপার ভাই হাফিজুর রহমান ও উজ্জল হোসেনসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com