শিরোনামঃ
আব্দুল জলিল ২০-০৫-২০২০ ০৬:০৬ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ ধুনটের হুকুম আলী বাসস্ট্যান্ড মটর শ্রমিকদের উদ্দ্যোগে অসহায় ও হতদরিদ্রের মাঝে ঈদ বাজার উপহার। আজ বুধবার (২০ মে) বিকেল ৩ ঘটিকায় হুকুম আলী বাসস্ট্যান্ড মটর শ্রমিক সঞ্চয় সমিতি ধুনট, বগুড়া এর উদ্দ্যোগে ১২০ টি অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে উক্ত সংগঠনের সভাপতি শাহীন মন্ডলের সভাপতিত্বে ঈদ বাজার উপহার দেওয়া হয় ।
এসময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা শ্রমিক নেতা শাহীন শেখ, প্রভাষক সিরাজুল হক লিটন, মোস্তাফিজুর রহমান মন্টু, মুন্জিল হক, প্রভাষক ও সাংবাদিক নূরন্নবী রুবেল, প্রভাষক ও সাংবাদিক রাজিবুজ্জামান, রুবেল মাহমুদ, বাদশা ও নুরুল ইসলাম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক,রবিউল, লতিফ, সোবাহান, আমিনুল, শরিফুল, রনি, সেলিম, আশরাফ, সোহেল, আশাদুল, রসুল, আলী শেখ, ছানোয়ার, বেলাল ও শিশু ফটোগ্রাফার আরাফ।
সারা বিশ্বের ক্রান্তি লগ্নে করোনা মহামারীতে মানুষ যখন অসহায় তখন বাংলাদেশও এসময় করোনার সংক্রমণ থেকে রক্ষা পায়নি। কর্মহীন হয়েছে পড়েছে অনেক মানুষ। এসময় অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে সিমিত সামর্থ্যের দিয়ে পাশে দাড়িয়েছে এই শ্রমিক সংগঠনটি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com