শিরোনামঃ
আব্দুল জলিল ২০-০৫-২০২০ ০৫:৪৩ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মিদের ঈদ উপহার দিয়েছেন কাজিপুরের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম। সোমবার বিকেলে ভিডিও বার্তার মাধ্যমে তিনি নেতাকর্মিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এবং উপহার বিতরণ কাজের উদ্বোধন করেন। এসময় তার সাথে ছিলেন তার পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয়। পরে নেতাকর্মিদের হাতে উপহার সামগ্রী তুলে দেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সস্পাদক আমিনুল ইসলাম, যুগ্ন সম্পাদক রুবেল আলম, তথ্য ও গবেষণা সম্পাদক আবু হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এরশাদ আলী প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com