কাজিপুরে সোনামুখী ইউনিয়নের চারশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
২৭ এপ্রিল, ২০২৬ ০৮:২৬ অপরাহ্ন

  

কাজিপুরে সোনামুখী ইউনিয়নের চারশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আব্দুল জলিল
২০-০৫-২০২০ ০৪:০৯ অপরাহ্ন
কাজিপুরে সোনামুখী ইউনিয়নের চারশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

 স্টাফ রিপোর্টারঃ করোনায় কর্মহীন কাজিপুরের সোনামুখী ইউনিয়নের চারশটি পরিবারকে  ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। দশ কেজি করে চাল এবং কাজিপুরের এমপি নাসিম সাহেবের নিজস্ব থেকে এক কেজি চিনি ও দুই প্যাকেট সেমাই বিতরণ করা হয়। বুধবার দুপুরে ত্রাণ বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় তিনি বলেন, খাবারের  দায়িত্ব নিচ্ছে সরকার, আর আপনারা ঘরে থাকুন। এতে করে করোনার প্রাদুর্ভাব থেকে আমরা সবাই রক্ষা পাবো।

জননেত্রি শেখ হাসিনার জনমুখী উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, যদি আমরা আগামী তিন সপ্তাহ ঘরবন্দী থাকতে পারি তবে করোনা এমনিতেই বিদায় নেবে। এসময় উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ, পবিত্র কুমার শাহা প্রমূখ।

 


আব্দুল জলিল ২০-০৫-২০২০ ০৪:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 574 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com