শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২০-০৫-২০২০ ০৩:০৫ অপরাহ্ন |
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জ বেলকুচির তেঁয়াশিয়া সোনার বাংলা গোল্ডেন ক্লাবের এর উদ্যোগে করোনা ভাইরাসে গৃহবন্দী নিম্ন আয়ের ২শ' পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরন করা হয়। বুধবার (২০ মে) দুপুরে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেঁয়াশিয়া গ্রামে গোল্ডেন ক্লাবের প্রতিটা সদস্যদের সার্বিক সহযোগিতায় গৃহবন্দী নিম্ন আয়ের মানুষের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন তেঁয়াশিয়া সোনার বাংলা ক্লাবের প্রধান উপদেষ্টা ও বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক ফারুক সরকার, সমাজসেবক আলতাফ হোসেন, আব্দুল মালেক, প্রবাসী রাসেল ও তেঁয়াশিয়া সোনার বাংলা গোল্ডেন ক্লাবের সদস্যবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com