উল্লাপাড়ায় ৪ হাজার মানুষ পেলো ঈদ উপহার
২৭ এপ্রিল, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় ৪ হাজার মানুষ পেলো ঈদ উপহার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২০-০৫-২০২০ ০২:১২ অপরাহ্ন
উল্লাপাড়ায় ৪ হাজার মানুষ পেলো ঈদ উপহার

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪ হাজার অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন এমপি তানভীর ইমাম। বুধবার (২০ মে) সকালে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের সহায়তায় উল্লাপাড়া বিজ্ঞান কলেজে মাঠে পৌরসভা,সদর ইউনিয়ন ও বড়হর ইউনিয়নের ১৯শ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

এরআগে উল্লাপাড়ার জঙ্গিলহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  দূর্গানগর,সলপ এবং পঞ্চক্রোশী ইউনিয়নের ২১" শ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন এমপি তানভীর ইমাম।

এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ,উপজেলা আঃলীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব ভূঁইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান রিবলি ইসলাম কবিতা,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শফিকুল ইসলাম,উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল,মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম প্রমূখ 

ঈদ উপহার বিতরণের সময় এমপি তানভীর ইমাম সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন,এসময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব অসহায় মানুষের কথা চিন্তা করে আমাদের কে নির্দেশনা দিয়েছেন ঈদ উপহার পৌঁছে দিতে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২০-০৫-২০২০ ০২:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 733 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com