শিরোনামঃ
নিউজরুম এডিটর ১৯-০৫-২০২০ ১০:৫৫ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: করোনার প্রাদূর্ভাবের কারণে জনগণের মাঝে সামাজিক দূরত্ব বজায় না রাখায় ও অসচেতনতার কারণে সিরাজগঞ্জের বেলকুচিতে ১৭ মে থেকে সকল বস্ত্রবিতাণসহ বিভিন্ন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানকে প্রশাসনের পক্ষথেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
তারপরও বেলকুচির অধিকাংশ বাজারের বিপণীবিতান সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রশাসনের নজর এড়িয়ে চুপিসারে ব্যবসায় পরিচালনা করে আসছে। এ বিষয়টি প্রতিরোধ করতে প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার দিনব্যাপী বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি বাজারের ভ্র্যাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এবিষয়ে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, আমরা করোনাকে উপেক্ষা করে উপজেলার মুকুন্দগাঁতি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছি।
সরকারের নির্শেষ অমান্য করে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করায় ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়ছে। আগামী দিনগুলোতে এ অভিযান অব্যাহত থাকবে। তার সাথে আইন শৃংখলা বাহিনির সদস্যগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com