শ্রমিকদের বিক্ষোভের পরই বেতন বোনাস প্রদান করলেন রায়গঞ্জের আরআর স্পিনিং মিল কর্তৃপক্ষ
০৩ মে, ২০২৬ ০৫:৩৪ অপরাহ্ন

  

শ্রমিকদের বিক্ষোভের পরই বেতন বোনাস প্রদান করলেন রায়গঞ্জের আরআর স্পিনিং মিল কর্তৃপক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৯-০৫-২০২০ ০৯:১৭ অপরাহ্ন
শ্রমিকদের বিক্ষোভের পরই বেতন বোনাস প্রদান করলেন রায়গঞ্জের আরআর স্পিনিং মিল কর্তৃপক্ষ
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বর্তমান সলঙ্গা থানার আর আর স্পিনিং এ্যান্ড কটন মিলস কর্তৃপক্ষ শ্রমিকদের চলতি মাসের কর্মদিবসের সকল টাকা ও ঈদ বোনাস পরিশোধ করেছেন। গত শনিবার বেতন বোনাসের দাবীতে আকস্মিক বিক্ষোভে ঢাকা- বগুড়া মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। তারা প্রায় ঘন্টা খানিক রাস্তায় অবস্থান নিলে রাস্তার উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানা ও সলঙ্গা থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।পরে সোমবার শ্রমিকদের চলতি মাসের বেতন, বোনাস সহ সমুদয় টাকা পরিশোধ করে শ্রমিক আন্দোলনে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে এক প্রতিবাদ লিপি অফিসের নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেয়া হয়। প্রতিবাদ লিপিতে কর্তৃপক্ষ শ্রমিকদের আন্দোলনের ফলে কারখানার সুনাম ক্ষুন্ন হয়েছে বলে জানান। সেই সঙ্গে কেন তারা কাজ বন্ধ রেখে আন্দোলন করে মিলের উৎপাদন ও সুনাম নষ্ট করল তার তীব্র প্রতিবাদও জানান। প্রতিষ্টানের জিএম মোঃ মন্জুরুল আলম বলেন, আমাদের প্রতিষ্টানে কোন মাসের টাকা বাকী থাকে না, শ্রমিকরা কার ইশারায় এমন আচরন করল তা খতিয়ে দেখা হচ্ছে।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৯-০৫-২০২০ ০৯:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 353 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com