সিরাজগঞ্জ পৌরসভার কাটাখাল এর মাটি অবৈধভাবে বিপননের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা: সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর ওয়াপদা এলাকায় কাটাখাল হতে অবৈধভাবে মাটি বিপননের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার গভীর রাতে এই দন্ডাদেশ দিয়েছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার আঃ সাত্তার জানান,গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর ওয়াপদা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় দেশীয় পদ্ধতিতে কাটাখাল হতে অবৈধভাবে দীর্ঘ দিন যাবৎ মাটি বিপনন হচ্ছে দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে মাটি বিপনন করার দায়ে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের মোঃ আবুল বাশার নামে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।
নিউজরুম ১৯-০৫-২০২০ ০৭:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 452 বার দেখা হয়েছে।