উল্লাপাড়ার খাদুলী মানব সেবা উন্নয়ন ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ার খাদুলী মানব সেবা উন্নয়ন ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৯-০৫-২০২০ ০৬:৫৫ অপরাহ্ন
উল্লাপাড়ার খাদুলী মানব সেবা উন্নয়ন ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় করোনাকালে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায় ১৩০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন খাদুলী মানব সেবা উন্নয়ন ফাউন্ডেশন। মঙ্গলবার সকালে খাদুলী বাজার চত্বরে দুস্থদের হাতে এ ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনের সভাপতি মোঃ আরিফুল ইসলাম জানান, বড় পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামের বিভিন্ন কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা উন্নয়ন ফাউন্ডেশন। শিক্ষার্থীরা তাদের পড়াশোনার খরচ বাঁচিয়ে দুস্থদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, সেমাই, লাচ্ছা, সুজি, চিনি, লবন ও সাবান। খাদ্য সামগ্রী গ্রহিতা আব্দুর রহিম জানান, এই দুর্যোগ ও ক্লান্তিকালে তাদের বিতরণকৃত খাদ্য সামগ্রী আমাদের মত অসহায়দের অনেক উপকারে আসবে।.

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৯-০৫-২০২০ ০৬:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 455 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com