শাহজাদপুরে হযরত আলী ফাউন্ডেশন ইউএসএ'র উদ্যোগে ৫'শ পরিবারকে অর্থ সহায়তা প্রদান
২৮ এপ্রিল, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে হযরত আলী ফাউন্ডেশন ইউএসএ'র উদ্যোগে ৫'শ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

দিলীপ গৌর
১৯-০৫-২০২০ ০৬:৪৭ অপরাহ্ন
শাহজাদপুরে হযরত আলী ফাউন্ডেশন ইউএসএ'র উদ্যোগে ৫'শ পরিবারকে অর্থ সহায়তা প্রদান
শাহজাদপুর প্রতিনিধি : মঙ্গলবার শাহজাদপুরে হযরত আলী ফাউন্ডেশন ইউএসএ'র উদ্যোগে করোনা ভাইরাসের ক্রান্তিকালে কর্মহীন হয়ে মানবেতর দিনযাপনকারী এলাকার ৫'শ অসহায় পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। হযরত আলী ফাউন্ডেশন ইউএসএ'র প্রতিষ্ঠাতা, নিউইয়র্ক নর্থবেঙ্গল ফাউন্ডেশন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ইউএসএ প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রদল নেতা মোঃ আবুল কাশেমের পক্ষ থেকে শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩ টি ইউনিয়নের প্রায় ৫'শ কর্মহীন অসহায় পরিবারের সদস্যদের হাতে হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার পিতা হযরত আলী, সহোদর শাহজাদপুর পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহবায়ক এমদাদুল হক নওশাদ ও পৌর যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ। এদিকে, করোনা ভাইরাসের সংক্রমণকালে দীর্ঘদিন কর্মহীন অবস্থায় খেয়ে না খেয়ে মানবেতর দিনযাপনকারী এলাকার অসহায় জনমানুষ এ মহাবিপদে নগদ অর্থ সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানা গেছে, 'মানবতার সেবাই আমাদের লক্ষ্য' এ শ্লোগানকে সামনে রেখে হযরত আলী ফাউন্ডেশন ইউএসএ'র যাত্রা শুরু হয়। এদিন এ ফাউন্ডেশনের পক্ষ থেকে দিনব্যাপী এলাকার অসহায়দের পাশে দাঁড়াতে, তাদের মুখে একটু হাঁসি ফোঁটাতে এ নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। ভবিষ্যতেও যে কোন মানবিক বিপর্যয়ে শাহজাদপুরের অসহায় মানুষের পাশে দাঁড়াবে এ ফাউন্ডেশন- এমনটিই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দিলীপ গৌর ১৯-০৫-২০২০ ০৬:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 387 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com