চৌহালীর খাষপিখুরিয়া ইউপিতে ১৯০ জন পরিবারের মাঝে চাল বিতরণ চৌহালী প্রতিনিধিঃ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ঘরে বসেথাকা মানুষকে পবিএ মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ১৯০ দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে সরকারের চাল বিতরণ করা হয়েছে। করোনায় ঘড়মুখি মানুষের মাঝে সাহায্যে প্রদান করে। মঙ্গলবার (১৯ মে) সকালে মোকারভাঙ্গা এলাকায় খাষপুকুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে খাষপুকুরিয়া ইউনিয়নে ১৯০ জন মানুষের মধ্যে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার পরিবার পরিকল্পনা অফিসার মো, গিয়াসউদ্দিন, খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান উপজেলা আ'মীলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ সরকার,সাবেক ছাএলীগ ভার সভাপতি আবুদাউদ সরকার, সচিব আঃ কাদের মিলন, মাষ্টার বোরহানউদ্দিন সরকার,প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ। খাষকাউলিয়া ইউপির ১৯০ মানুষের মাঝে ১০ কেজি করে চালবিতরণ করা হয়।