শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ১৯-০৫-২০২০ ০৩:২৬ অপরাহ্ন |
এম এ মাজিদ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার লাঙ্গলমুড়া গ্রামের কৃতি সন্তান সচিব আব্দুস সালামের ব্যক্তিগত পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ ঘরবন্দী অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি উপজেলার বড় পৌতা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে ওই গ্রামের ৪০টি অসহায় পরিবারের মাঝে সচিব কেএম আব্দুস সালামের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন বারুহাস ইউপি চেয়ারম্যান মো: মোক্তার হোসেন মুক্তা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চিকন সুগন্ধি চাল, তেল, চিনি, সেমাই, লাচ্ছা, গুড়ো দুধ, সাবান, পেয়াজ ও নগদ টাকা। উল্লেখ কেএম আব্দুস সালাম বাংলাদেশ সরকারের শ্রমও কর্ম সংস্থান মন্ত্রনালয়ের সচিব হিসেবে কর্মরত আছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com