উৎকোচ দাবীর রাতেই তাড়াশে দুই কৃষকের ট্রান্সফরমার চুরি
১৪ মে, ২০২৬ ০১:৪১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

উৎকোচ দাবীর রাতেই তাড়াশে দুই কৃষকের ট্রান্সফরমার চুরি

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
১৯-০৫-২০২০ ০৩:০৫ অপরাহ্ন
উৎকোচ দাবীর রাতেই তাড়াশে দুই কৃষকের ট্রান্সফরমার চুরি

এম এ মাজিদঃ সিরাজগঞ্জের তাড়াশে আনছার আলী ও মোসলেম উদ্দিন নামে দুই কৃষকের ট্রান্সফরমার নামিয়ে দেওয়ার জন্য অতিরিক্ত টাকা উৎকোচ দাবি করেন রবিউল ইসলাম নামে পল্লীবিদ্যুতের এক লাইনম্যান। সেই দাবী না পুরুন করায় ওই রাতেই ভুক্তভোগী দুই কৃষকের ১০ কেবি ১টি ট্রান্সফরমার চুরি হয়ে যায়।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বারুহাস ইউনিয়নের লালুয়া মাঝিড়া গ্রাম ও তাড়াশ সদর গ্রামের ভুক্তভোগী দুই কৃষক ১২ বছর যাবৎ বৈদ্যুতিক সেচ যন্ত্র দিয়ে বোরো আবাদ করে আসছেন। এবছর ধান কাটা শেষে তারা নীতিমালা অনুযায়ী ট্রান্সফরমার নামানোর জন্য তাড়াশ জোনাল অফিসে আবেদন করেন। 
গত মঙ্গলবার লাইনম্যান রবিউল ইসলাম  ট্রান্সফরমার নামানোর জন্য উৎকোচ  চাইলে তারা অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করেন। আর টাকা না পেয়ে মুহূর্তেই তিনি জমির আইল থেকে চলে আসেন। সেই দিন দিবাগত রাতেই ট্রান্সফরমারটি চুরি হয়ে যায়।
লাইনম্যান রবিউল ইসলাম বলেন, টাকা দাবি করার বিষয়টি সত্য নয়। তবে কাজ করার পর কৃষক খুশি হয়ে টাকা দিলে তা তিনি নিয়ে থাকেন।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ তাড়াশ জোনাল অফিসের ডি জি এম মো. আশরাফ উদ্দিন খান বলেন, অভিযুক্ত লাইনম্যান ঠিকাদার কর্তৃক নিয়োগকৃত। নিয়মানুযায়ী লিখিত অভিযোগটি উল্লাপাড়া পল্লী বিদ্যুতের সদর দপ্তরে পাঠানো হবে। সেখান থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ১৯-০৫-২০২০ ০৩:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 412 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com