শিরোনামঃ
নিউজরুম ১৯-০৫-২০২০ ০১:৫৯ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: সাবেক এম.পি চয়ন ইসলাম বলেছেন, যতদিন মহামারি করোনা ভাইরাস আছে ততদিন আমি আপনাদের পাশে আছি। শাহজাদপুরের কোন মানুষ না খেয়ে থাকবে না আমি যতদিন আছি। মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে সার্বক্ষণিক আমি আপনাদের সহযোগিতা করে যাব। তাই সংকটে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি আরো বলেন, আপনারা হাত সাবান দিয়ে পরিস্কার করবেন, কোন ভয় পাবে না। সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং বাড়ীতে থাকবেন। আজ মঙ্গলবার শাহজাদপুরে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া চা বিক্রেতাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে উপরোক্ত কথা বলেন।
সকালে পৌর এলাকার শক্তিপুর মহল্লার নিজ বাসভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজস্ব অর্থায়নে ৩’শ দরিদ্র চা বিক্রেতার হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১/২ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি ময়দা, ১ কেজি লবণ। এ সময় উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম, স্বেচ্ছা-সেবকলীগ সভাপতি শেখ কাজল, ফারুক সরকার, হুমায়ূন কবীর টিপু, ছাত্রলীগ সভাপতি মারুফ হোসেন সুনাম সহ দলের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য করোনা প্রভাবের শুরু থেকেই চয়ন ইসলাম নিজস্ব অর্থায়নের পৌরসভা সহ উপজেলার ১৩ টি ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া প্রায় ১৩ হাজার দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com