সলঙ্গায় ট্রাক উল্টে স্বামী-স্ত্রী সহ ৩ জন নিহত
০৩ মে, ২০২৬ ০৫:৩৫ অপরাহ্ন

  

সলঙ্গায় ট্রাক উল্টে স্বামী-স্ত্রী সহ ৩ জন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৯-০৫-২০২০ ১২:০৫ অপরাহ্ন
সলঙ্গায় ট্রাক উল্টে স্বামী-স্ত্রী সহ ৩ জন নিহত

সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক উল্টে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিনজন।মঙ্গলবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহতরা হলো, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের আবু সাঈদ এর ছেলে আলী আকবর (৪২) ও তার স্ত্রী নুরজাহান বেগম (২৭) এবং জয়পুরহাট জেলার পাঁজবিবি উপজেলার সোহেল রানা রানা (২৪)। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান,সয়াবিন তেলবাহী একটি ট্রাক ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে নলকায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী সহ তিনজন মারা যায়। আহত হন আরো ৩ জন। পু্লিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিরাজগন্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। মরদেহ ৩ টি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৯-০৫-২০২০ ১২:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 277 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com