তাড়াশে পত্রিকা বিক্রেতাদের ঈদ উপহার দিলেন চেয়ারম্যান বাবুল শেখ
২৮ এপ্রিল, ২০২৬ ০৩:০৫ পূর্বাহ্ন

  

তাড়াশে পত্রিকা বিক্রেতাদের ঈদ উপহার দিলেন চেয়ারম্যান বাবুল শেখ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৯-০৫-২০২০ ১১:২১ পূর্বাহ্ন
তাড়াশে পত্রিকা বিক্রেতাদের ঈদ উপহার দিলেন চেয়ারম্যান বাবুল শেখ

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে পত্রিকা বিক্রেতাদের কে ব্যাক্তিগত উদ্দ্যেগে ঈদ উপহার তুলে দিলেন ইউপি চেয়ারম্যান বাবুল শেখ।
মঙ্গলবার সকালে তাড়াশ ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান বাবুল শেখ উপজেলায় কর্মরত পত্রিকা বিক্রেতাদেরকে নগদ টাকা ও ঈদ সামগ্রী হাতে তুলে দেয়। ঈদ উপহারের মধ্যে ছিল, চিকন সুগন্ধি চাল, তেল, চিনি, সেমাই, লাচ্ছা, গুড়ো দুধ, সাবান, পেয়াজ ও নগদ টাকা। 

তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ বলেন, ঝড়-বৃষ্টি উপক্ষো করে পত্রিকা নিয়ে কাক ডাকা ভোরে যে মানুষগুলো মানুষের ঘরে ঘরে পত্রিকা পৌছে দেয়। তারা আজ করোনার কারনে মানবেতর জীবন যাপন করছে।  তাদের প্রত্যেক যেন ভালভাবে পরিবারকে নিয়ে ঈদ উদযাপন করতে পারে এজন্যই ব্যাক্তিগত উদ্দ্যেগে নগদ টাকা ও ঈদ সামগ্রী তুলে দিলাম। 

তাড়াশ উপজেলা পত্রিকা এজেন্ট হাফিজুর রহমান বলেন, আমাদের দুর্যোগকালীন সময়ে পাশে দাড়ানোর কৃতজ্ঞা জানাই চেয়ারম্যান বাবুল শেখকে। কারন আমাদের কথা কেউ ভাবে না। আজ তিনিই প্রথম আমাদেরকে ঈদ উপহার তুলে দিলেন।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৯-০৫-২০২০ ১১:২১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 305 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com