বেলকুচিতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার (ভিডিও সহ)
১৪ মে, ২০২৬ ০২:৫৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৮-০৫-২০২০ ০৭:৩৩ অপরাহ্ন
বেলকুচিতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশু মেয়েটির মা বাদিহয়ে থানায় মামলা করেছে। সোমবার (১৮ মে) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোকন (৩৫) হলেন বেলকুচি উপজেলার মবুপুর নতুনপাড়া গ্রামের সুরুজ্জামান ওরফে কেরুর ছেলে। তার ঘরে দুইটি স্ত্রী রয়েছে। স্থানীয়রা জানান, গ্রেপ্তার খোকন শনিবার (১০ মে) দুপুরে প্রতিবেশী খোকন শিশুটির বাড়িতে গিয়ে টাকার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আসলে সে পালিয়ে যায়। ঘটনার সময় ওই বাড়িতে শিশুটি ছাড়া আর কেউ ছিল না। বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে রোববার থানায় মামলা দায়ের করেন। এরপর প্রযুক্তির ব্যবহার করে বেলকুচির সীমান্তবর্তী উল্লাপাড়া উপজেলা থেকে খোকনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরই আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি ৩য় শ্রেনীতে পড়ুয়া ওই শিশুটিকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ডের পর স্বজনদের হেফাজতে দেয়া হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৮-০৫-২০২০ ০৭:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 805 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com