সোনামুখী ইউনিয়নের দুইশ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
২৮ এপ্রিল, ২০২৬ ০৫:১৭ পূর্বাহ্ন

  

সোনামুখী ইউনিয়নের দুইশ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

আব্দুল জলিল
১৮-০৫-২০২০ ০৬:০১ অপরাহ্ন
সোনামুখী ইউনিয়নের দুইশ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ    সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম এমপি’র নিজ অর্থায়নে কাজিপুরের প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে দুইশ দলীয় নেতাকর্মিকে ঈদ উপহার প্রদান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় সোমবার বিকেলে সোনামুখী ইউনিয়নের দুইশ নেতাকর্মির মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী এই কার্যক্রমের উদ্বোধন করেন। 
এর আগে মুঠোফোনে মোহাম্মদ নাসিম এমপি নেতাকর্মিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।  নেতাকর্মিদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘ আপনারা ধৈর্য ধরে আর কিছুদিন ঘরে থাকুন, ইনশা আল্লাহ করোনার বিপদ কেটে যাবে। জননেত্রি শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব আমাদের সাহস জুগিয়ে চলেছে।  মনে রাখবেন রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে।’
বিতরণকালে কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, সোনামুখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী খান. ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, যুগ্ন সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলী আসলাম, সাবেক সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পবিত্র সাহা সাগর, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আব্দুল জলিল ১৮-০৫-২০২০ ০৬:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 486 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com