বেলকুচিতে মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মাঝে সমাজসেবক সেলিমের পায়জামা পাঞ্জাবী উপহার (ভিডিও সহ)
২৮ এপ্রিল, ২০২৬ ০৭:৩৫ পূর্বাহ্ন

  

বেলকুচিতে মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মাঝে সমাজসেবক সেলিমের পায়জামা পাঞ্জাবী উপহার (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৭-০৫-২০২০ ১১:২০ অপরাহ্ন
বেলকুচিতে মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মাঝে সমাজসেবক সেলিমের পায়জামা পাঞ্জাবী উপহার (ভিডিও সহ)

জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচির সেন-ভাঙ্গাবাড়ীতে কওমী ও হেফজ মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের মাঝে ঈদ উপলক্ষে পায়জামা ও পাঞ্জাবী উপহার দিয়েছেন ঢাকা বনানী থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সমাজসেবক মাহমুদুল হাসান সেলিম। রবিবার (১৭ মে) বিকালে ঢাকা বনানী থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সেলিম সেন-ভাঙ্গাবাড়ীস্থ তার নিজ বাসভবন থেকে কওমী ও হেফজ মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মাঝে পায়জামা-পাঞ্জাবী ঈদ উপহার হিসেবে তুলে দেন তিনি। বিতরণ কালে ঢাকা জেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মন্ডল, আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ সরকার, আব্দুস সালাম সরকার, হান্নান সরকারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। এসময় মাহমুদুল হাসান সেলিম জানান, করোনা পরিস্থিতিতে কওমী ও হেফজ মাদ্রাসার শিক্ষক ছাত্র অসহায় মানবেতর জীবন যাপন করছেন। আসছে ঈদ এতিম ছাত্রদের মাঝে ঈদ উপহার হিসেবে পায়জামা পাঞ্জাবী দিয়ে তাদের পাশে দাড়িয়েছি। সমাজের যারা বিত্তবান আছে তারা যদি অসহায় ছাত্রদের পাশে দাড়ায় তাহলে তাদের কষ্ট কিছুটা হলেও কমবে।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭-০৫-২০২০ ১১:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 317 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com