বেলকুচিতে ব্যক্তি উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৭-০৫-২০২০ ০৮:১৯ অপরাহ্ন
|
|
বেলকুচিতে ব্যক্তি উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে ব্যক্তি উদ্যোগে দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৭ই মে (রবিবার) সকালে বেলকুচি পৌর এলাকায় চরচালা অপু কাঁচঘরে করোনায় কর্মহীন হওয়া অসহায় মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন গ্রামের ১শ ৫০ টি দুস্থ পরিবারের মাঝে অপু কাঁচ ঘরের স্বত্বাধিকারী জাকারিয়া হোসেন অপির' ব্যক্তিগত অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে ৭ কেজি চাউল, ১প্যাকেট লাচ্চা সেমাই, ১কেজি চিনি, ১ প্যাকেট গুড়া দুধ।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সমাজসেবক আবু বক্কার, অলিব আহম্মেদ, আবু ছাইদ প্রমুখ।
বিতরণকালে জাকারিয়া হোসেন অপি বলেন, করোনা মহামারীর কারণে মানুষ কর্মহীন হয়ে পরেছে। সমানে পবিত্র ঈদ -উল -ফিতর। তাই ঈদ উৎসবকে অসহায় মানুষের সাথে ভাগাভাগি করে নিতে আমার ক্ষুদ্র এই প্রয়াস মাত্র। মানুষের পাশে থাকতে চেষ্টা করছি। আমার ব্যক্তিগত তহবিল থেকে এসব ঈদ উপকরণ বিতরণ করছি।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭-০৫-২০২০ ০৮:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 378 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ