বেলকুচিতে জেলা পরিষদের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরন করলেন আব্দুল লতিফ বিশ্বাস
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের উদ্যোগে করোনায় প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে।
রোববার (১৭ মে) সকালে বেলকুচি মহিলা ডিগ্রী কলেজ চত্তরে সদর এবং বড়ধুল ইউনিয়নের ৬৪০ পরিবারের মাঝে তিনি পরিবার প্রতি ১০ কেজি করে চাল, আটা, ১ কেজি চিনি ও এক প্যাকেট সেমাই বিতরন করেন। এর আগে ধুকুরিয়াবেড়া ও ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৭০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করেন।
এসময় আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ সরকার, চাঁন মিয়া, গাজী নুরুল ইসলাম, বৌদ্য রায় সাহা, হাফিজুুর রহমান হাফিজ, সাইদুল ইসলাম, মোতালেব হোসেন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক কামাল আহমেদ, সহ-সভাপতি শহিদুল ইসলাম তালুকদার, ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম, ইসমাইল হোসেন শেখ, শরিফুল ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন।
আব্দুল লতিফ বিশ্বাস ত্রান সামগ্রী গ্রহনকারীদের উদ্দেশ্যে বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া বীরের জাতি। মহান সৃষ্টিকর্তার দয়ায় করোনার হাত থেকে আমরা অবশ্যই মুক্ত হবো ইনশাল্লাহ। তবে সরকারের দেয়া বিধি নিষেধ মেনে চলতে হবে। বিনা কারনে বাইরে বের হওয়া যাবেনা। সরকারের পাশাপাশি আওয়ামীলীগের নেতা-কর্মী ও মানবতাবাদীরা আপনাদের পাশে আছে। আশা করছি খাদ্যের কোন অভাব হবেনা। করজোড়ে অনুরোধ শুধু বিশেষ প্রয়োজন ব্যতিত কেউ ঘরের বাইরে বের হবেন না। আর কিছু দিন ধৈর্য্য ধরুন। আল্লাহ পাক আমাদের প্রতি অবশ্যই সদয় হবেন।