উল্লাপাড়ার ৫ শতাধিক অসহায় মানুষের ঈদ উপহার সামগ্রী দিলেন মাসুদ রানা
২৮ এপ্রিল, ২০২৬ ০৭:৩৩ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ার ৫ শতাধিক অসহায় মানুষের ঈদ উপহার সামগ্রী দিলেন মাসুদ রানা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৭-০৫-২০২০ ০৭:৫৮ অপরাহ্ন
উল্লাপাড়ার ৫ শতাধিক অসহায় মানুষের ঈদ উপহার সামগ্রী দিলেন মাসুদ রানা
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নে নিজস্ব অর্থায়নে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার দিয়েছেন মাসুদ রানা সুখন নামে এক তরুন সমাজ সেবক। তার এই ঈদ উপহারের মধ্যে রয়েছে চিনি,সেমাই, মিসরি, লাচ্ছা সেমাই সহ প্রভৃতি। ঈদ উল ফিতরকে সামনে রেখে তিনি এই ইউনিয়নের কর্মহীন অসহায় পরিবারগুলোতে আরো সার্বিক সাহায্য সহযোগীতা করতে প্রস্তুতি নিয়েছেন। ইতিপূর্বে তিনি এই সংকটের প্রথম থেকে প্রায় ১৫ শতাধিক মানুষকে নানা ধরনের ত্রাণ সামগ্রী ও অর্থনৈতিক সহযোগীতা করেছেন। রোববার সকালে উপজেলার কয়ড়া মহিষাকোলা এলাকায় মাসুদ রানা সুখনের এই ঈদ উপহার পেয়েছেন ভ্যান,রিকসা,পরিবহন চালক-শ্রমিক,ইমারত নির্মাণ শ্রমিক,কর্মহীন দিন মজুর,নারী ও প্রতিবন্ধী মানুষ। এছাড়াও তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে মুঠোফোনে খাদ্য সহায়তা চেয়ে ফোন পেয় অর্ধশতাধিক পরিবারে এই সমাজ সেবক ও তার লোকজন বাড়িতে ত্রাণ সহায়তা পৌছ দিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি এ ইউনিয়নের মানুষের পাশে থেকে সমাজ সেবায় অবদান রেখে যাচ্ছেন। তরুন সমাজ সেবক মাসুদ রানা সুখন কয়ড়া ইউনিয়নের জঙ্গল খামার গ্রামের খেজের উদ্দিন মৃধার ছেলে। তার বড় চাচা উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের একাধিক বার নির্বাচিত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ গাজী খোরশেদ আলম। তিনি উল্লাপাড়া উপজেলায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলক ও কিংবদন্তি সন্মুখ মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মাসুদ রানা সুখন উচ্চ শিক্ষিত ব্যবসায়ী ও সমাজ সেবক। মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে সুখনের বাবা,চাচা ও পরিবারের সদস্যরা পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে বার বার চরম নির্যাতিত। মাসুদ রানা সুখন কয়ড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী। ইতিমধ্যে তিনি এ ইউনিয়নের বিভিন্ন গ্রামে মসজিদ,মাদ্রাসা সহ সামাজিক নানা সংগঠনের উন্নয়নে সার্বিক সহযোগীতা করে যাচ্ছেন। এই ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের বিপদে নানা ভাবে সাহায্য সহযোগী করে যাচ্ছেন। করোনা ভাইরাস সংকটে এই তরুন সমাজ সেবকের মানবিক সহায়তায় হাসি ফুটেছে শত শত পরিবারে। কয়ড়া ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের মাঝে ইতিমধ্যে তার সুনাম ছড়িয়ে পড়েছে। মাসুদ রানা সুখন জানান,উল্লাপাড়ার গন মানুষের নেতা তানভীর ইমামের সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব অর্থায়নে এই দূর্যোগে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমি এই ইউনিয়নের মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকতে চাই।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৭-০৫-২০২০ ০৭:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 651 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com