নিজ অর্থায়নে তাড়াশে কৃষকের মাঝে কৃষি কর্মকর্তা লুনার সবজি বীজ বিতরন
২৩ এপ্রিল, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন

  

নিজ অর্থায়নে তাড়াশে কৃষকের মাঝে কৃষি কর্মকর্তা লুনার সবজি বীজ বিতরন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৭-০৫-২০২০ ০৭:৪২ অপরাহ্ন
নিজ অর্থায়নে তাড়াশে কৃষকের মাঝে কৃষি কর্মকর্তা লুনার সবজি বীজ বিতরন

আশরাফুল ইসলাম রনি: 
করোনা ভাইরাসে সাধারণ ছুটির মধ্যেও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা নিজ অর্থায়নে চারশত কৃষকের মাঝে বিভিন্ন সবজির বীজ বিতরণ করে চলেছেন। তাছাড়া তিনি কৃষকের  বোরো ধান কর্তন অগ্রগতি ও কৃষি প্রদর্শনগুলো দেখছেন মাঠে গিয়ে।

রোববার সকালে তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা বিভিন্ন মাঠে গিয়ে কৃষকের  বোরো ধান কর্তন অগ্রগতি ও প্রদর্শনগুলো ঘুরে ঘুরে দেখেন ও কৃষকদের খোজখবর নেন। এ সময় তিনি নিজ অর্থায়নে চারশত কৃষকের মাঝে বিভিন্ন সবজির বীজ বিতরণ করেন। 

তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা বলেন, কৃষকেরা এই বিভিন্ন প্রজাতীর সবজির বীজ বাসা বাড়ীর আঙ্গিনায়সহ পতিত জমিতে রোপণ করে পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে আয় করতে পারেন এ জন্যই কৃষকদের আমার নিজ অর্থায়নে বীজ বিতরন করছি। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাগীব মাহফুজ ও সহকারী কৃষি কর্মকর্তাগণ।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৭-০৫-২০২০ ০৭:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 711 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com