শাহজাদপুরে লকডাউন অমান্য করে কাপড় বিক্রি করতে আসায় ৬ দোকানে জরিমানা শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর সহ সিরাজগঞ্জ জেলার সকল মার্কেট করোন ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে অনিদিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হলেও আজ রোববার শাহজাদপুরে কাপড়ের হাটে সিরাজগঞ্জ ও পাবনা জেলার শতশত তাঁত কাপড় ব্যাবসায়ীরা হাটে আসে ভোর পাঁচটা থেকে এ হাট বসে । হঠাৎ পরোদমে শাহজাদপুর হাট বসে যায়। মানে না সামাজিক দরত্ব । হাটে শত শত মানুষের আগমন ঘটে ।খবর পেয়ে শাহজাদপুর সহকারি কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিষ্টেট মাসুদ হোসেন হাটে অভিযান চালায় । এ সময় শত শত কাপড় ব্যাবসায়ীরা দোকান পাঠ তুলে পালাতে থাকে। ব্যাবসায়ীদের মধ্যে দৌড়াদুড়ি শুরু হয় ।এসময় ৬ টি দোকানে জরিমানা করা হয় । এদিকে ম্যাজিষ্টেট চলে যাওয়ার পর আবার ও গোপনে চলে কাপড় কেনা -বেচা । উপজেলা ত্ত কাপড় ব্যাবসায়ী সমিতির সভাপতি আলমাছ আনছারি জানান. ্ঈদ মাত্র ক’দিন পর তাঁতিদের অবস্থা খুবই করুন তাই ভয় ভীতি উপেক্ষা করেই তাঁতিরা কাপড় বিক্রি করছে তবে হাটে দেখা গেছে, ব্যবসায়ী বনাম প্রসাসন যেন লুকোচুরি খেলছে ।প্রসাসন আসলে চলে যায় আবার চলে গেলে পুনরায় দোকান খুলে কাপড় বিক্রি করে । অন্যদিকে নির্বাহী ম্যাজিষ্টিট মাসুদ হাসান জানান, এমনিতেই শাহজাদপুরে লকডাউন চলছে তারপর শপিং মল ও দোকান পাঠ বন্ধ এর মধ্যেও তাঁতিরা হাটে কাপড় বিক্রি করতে দোকান পাড়লেও আমরা বুঝিয়ে তাদের পাঠিয়ে দিয়েছি সেই সাথে সামাজিক দুরত্ব রেখে পথচলার নির্দেশনা দিয়েছি এবং শপিং শল খোলার অপরাধে ৬ টি দোকানে জরিমানা আদায় করেছি।
নিউজরুম ১৭-০৫-২০২০ ০৫:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 340 বার দেখা হয়েছে।