উল্লাপাড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতির উদ্যোগে ১৫০ জন কে ঈদ উপহার
২৮ এপ্রিল, ২০২৬ ০২:২৯ অপরাহ্ন

  

উল্লাপাড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতির উদ্যোগে ১৫০ জন কে ঈদ উপহার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৭-০৫-২০২০ ০৩:৪৫ অপরাহ্ন
উল্লাপাড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতির উদ্যোগে ১৫০ জন কে ঈদ উপহার

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোবারক হোসেনের উদ্যোগে ১০০ জন কে ঈদ উপহার এবং ৫০ জন কে নগদ অর্থ প্রদান করা হয়েছে।  রোববার বেলা ১২ টার দিকে উল্লাপাড়া পৌর শহরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গরীব অসহায় মানুষের ঈদ কে আনন্দিত করতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোবারক হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ আলম সরকার,সহ-সভাপতি শাহ্ জুবায়ের শুভ্র, হোসেন আলী,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন সরকার হুয়েল। 

উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোবারক হোসেন জানান সংসদ সদস্য তানভীর ইমামের নির্দেশনায় আমার নিজ উদ্যোগে গরীব অসহায় মানুষের ঈদ আনন্দ কে বাড়িয়ে দিতেই নগদ টাকা ও ঈদ উপহার দিয়েছি।সেইসাথে তিনি সবাই কে স্বাস্থ্য বিধি মেনে চলে ঘরে থাকার আহ্বান জানান। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৭-০৫-২০২০ ০৩:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 291 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com